🔧 ফ্রি টুলস

যেভাবে ফোনের এরোপ্লেইন মোড অন করে ইন্টারনেট চালাবেন

আপনি যদি একবারের জন্য স্মার্টফোনের ফ্লাইট মোড বা এরোপ্লেন মোড অন করে ফেলেন তাহলে মূহুর্তেই আপনি পুরো বিশ্ব থেকে বিছিন্ন হয়ে পড়বেন ৷ অর্থাৎ আপনার ডিভাইসের সমস্ত কানেক্টিভিটি যেমন : সিম কার্ড, ডাটা কানেকশন ও ওয়াই ফাই সবই বন্ধ হয়ে যাবে ৷ কেমন হতো যদি ফোন ফ্লাইট মোডে থাকার পরও লুকিয়ে ইন্টারনেট ব্যবহার করা যেত? আপনার মাথায়ও এরকম প্রশ্ন আসা অস্বাভাবিক কিছু নয় ৷ আর মাথায় এই চিন্তা না আসলেও আজকের টিক্সটি জেনে রাখতে পারেন, যা পরবর্তীতে নিশ্চই আপনার কাজে লাগবে ৷

how-to-run-internet-in-aeroplane-mode-through-mobile-data
Image from Maxpixel


ফ্লাইট মোডে যেভাবে ওয়াই-ফাই ব্যবহার করবেন :

আপনার যদি ওয়াইফাই কানেকশন থাকে তাহলে আপনি ফ্লাইট মোডে থাকার পরও সহজেই লুকিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৷ তার জন্য সিমপ্লি আপনার ওয়াইফাই কানেক্ট করে রাখুন ৷ তারপর ফোনের ফ্লাইট মোড অন করুন, এতে আপনার সমস্ত কানেক্টিভিটি অফ হয়ে যাবে ৷ এখন আবার আপনার ওয়াইফাই কানেকশনটি অন করুন ৷ দেখুন আপনার ওয়াইফাই চলছে ৷


ফ্লাইট মোডে যেভাবে ডাটা ব্যবহার করবেন :

১. প্রথমে আপনার স্মার্টফোনটি ফ্লাইট মোডে অন করুন ৷ তারপর আপনার ফোনের ডায়লার থেকে এই *#*#4636#*# কোড টাইপ করুন ৷

screenshot-android-dailer
Screenshot: Dailer 


২. এখন testing অপশনগুলো থেকে Phone Information সিলেক্ট করুন ৷ 

screenshot-android-testing
Screenshot: Testing 

দেখুন Phone index একটি অপশন আছে; এখানে Phone 0 হচ্ছে সিম-১ আর Phone 1 হচ্ছে সিম-২ | তাহলে আপনি যে সিমে ডাটা ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করুন ৷


screenshot-android-phone-information
Screenshot: Phone Information 


৩. অবশেষে Mobile radio Power আপশনটি অন করে দিতে হবে ৷ 

screenshot-mobile-radio-power
Screenshot: Mobile radio power 

এখন চেক করে দেখুন আপনার ইন্টারনেট কাজ করছে ৷


পোষ্টটির কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টে প্রশ্ন করতে পারেন ; আর ভালো লাগলে অবশ্যই সামজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না ৷ ধন্যবাদ |



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ