ক্লাউড স্টোরেজ হচ্ছে এমন একটি ইন্টারনেট-ভিত্তিক প্রযুক্তি যেখানে আপনার ডেটাগুলো সংরক্ষিত থাকে ওয়েব সার্ভারে। এর ফলে আপনি যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে আপনার ফাইল অ্যাক্সেস করতে পারেন — কোনো হার্ডড্রাইভ বা পেনড্রাইভ ছাড়াই! আগে আমরা ফাইল সংরক্ষণের জন্য শুধু ফিজিক্যাল ডিভাইসের উপর নির্ভর করতাম, কিন্তু এখন ক্লাউড স্টোরেজ আমাদের সেই চিন্তাধারা বদলে দিয়েছে।
![]() |
AI-generated image from Fotor |
সূচিপত্র
ক্লাউড স্টোরেজ ব্যবহারের ৫টি বড় সুবিধা
![]() |
AI-generated image from ChatGPT |
১. Box
বক্স একটি জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সার্ভিস যেটি তাদের ইউজার-ওরিয়েন্টেড ফিচারগুলোর জন্য পরিচিত। এখানে বিল্ট-ইন অ্যাপ ইন্টিগ্রেশন ফিচারে মাইক্রোসফট ৩৬৫, গুগল ওয়ার্কস্পেস, ChatGPT, Claude সহ ১৫০০+ অ্যাপ সমর্থন করে। তাছাড়া ইউজার কোলাবোরেশন, ই-সিগনেচার ও এজেন্টিক এআই-এর মতো অসাধারণ ফিচারগুলো রয়েছে।
- স্টোরেজ: ফ্রি 10 GB
- ফাইল সাইজ লিমিট: ফ্রি প্ল্যানে প্রতি ফাইল সর্বোচ্চ 250 MB (এটাই অনেকের কাছে বড় সীমাবদ্ধতা — বড় ভিডিও বা ফাইলের জন্য এই প্ল্যান উপযুক্ত নয়)
- সাপোর্টেড ডিভাইস: Windows, Android, iOS, Linux
- ওয়েবসাইট: www.box.com
২. Dropbox
অনলাইনে কোনো ফাইল বা ডকুমেন্ট ব্যাকআপ ও শেয়ারিংয়ে ড্রপবক্স ক্লাউড একটি বিশ্বস্ত ও পুরনো নাম। এর উল্লেখযোগ্য ফিচার হচ্ছে — ড্রপবক্স ড্যাশ (এটি ওয়ানড্রাইভ, জিমেইল ও নোশন-এর মতো অ্যাপগুলোর ফাইল একজায়গায় খুঁজে পেতে সাহায্য করে), ডকসেন্ড (সেন্ড করা ডকুমেন্টের অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবেন), রিক্লেইম (বিভিন্ন টাস্ক, হ্যাবিট ও মিটিং এআই-এর মাধ্যমে এক জায়গায় শিডিউল করতে পারবেন)।
- স্টোরেজ: ফ্রি অ্যাকাউন্টে 2 GB — এই তালিকার মধ্যে সবচেয়ে কম। রেফারেলের মাধ্যমে বাড়ানো যায়: প্রতি সফল রেফারেলে আপনি ও যাকে রেফার করছেন উভয়েই 500 MB করে পান, সর্বোচ্চ 16 GB পর্যন্ত।
- সাপোর্টেড ডিভাইস: Windows, Android, iOS, Linux
- ওয়েবসাইট: www.dropbox.com
৩. Google Drive
যারা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন তারা সবাই কম-বেশি গুগল ড্রাইভ সম্পর্কে পরিচিত। এটি Gmail, Google Photos ও গুগল ওয়ার্কস্পেসের সাথে সরাসরি ইন্টিগ্রেটেড। এখানে খুব সহজে আপনার ফাইল, ছবি ও ডকুমেন্ট নিরাপদে ব্যাকআপ রাখতে এবং শেয়ার করতে পারবেন।
- স্টোরেজ: ফ্রি 15 GB (এই পাঁচটির মধ্যে সবচেয়ে বেশি, তবে এই স্টোরেজ Gmail ও Google Photos-এর সাথে শেয়ার্ড)
- ওয়েবসাইট: www.google.com/drive
৪. OneDrive
ওয়ানড্রাইভ হচ্ছে মাইক্রোসফটের ক্লাউড স্টোরেজ পরিষেবা। গুগল ড্রাইভের মতো অনুরূপ ফিচারগুলো রয়েছে এবং মাইক্রোসফট ৩৬৫ অ্যাপগুলোর সাথে কম্প্যাটিবল।
- স্টোরেজ: ফ্রি 5 GB
- ওয়েবসাইট: www.onedrive.live.com
৫. iCloud
অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের জন্য আইক্লাউড একটি অপরিহার্য অ্যাপ। এতে ফটো, ভিডিও, ফাইল ও নোটসের পাশাপাশি ইমেইল, ক্যালেন্ডার, Safari ডেটা, ব্যাকআপ সিঙ্ক করার অতিরিক্ত সুবিধা রয়েছে।
- স্টোরেজ: ফ্রি 5 GB
- ওয়েবসাইট: www.icloud.com
এক নজরে তুলনা
| সার্ভিস | ফ্রি স্টোরেজ | সবচেয়ে ভালো কাদের জন্য |
|---|---|---|
| Box | 10 GB (ফাইল প্রতি 250 MB লিমিট) | ডকুমেন্ট-নির্ভর কাজ ও প্রফেশনাল কোলাবোরেশন |
| Dropbox | 2 GB (রেফারেলে 16 GB পর্যন্ত) | ফাইল সিঙ্ক ও ক্রস-প্ল্যাটফর্ম রিলায়েবিলিটি |
| Google Drive | 15 GB | Gmail/Android ইউজার ও সাধারণ ব্যবহারকারী |
| OneDrive | 5 GB | Microsoft 365 ইউজার ও Windows ব্যবহারকারী |
| iCloud | 5 GB | iPhone/Mac ব্যবহারকারী |
উপসংহার: ক্লাউড স্টোরেজ আজই ব্যবহার শুরু করুন
ক্লাউড স্টোরেজ শুধু প্রযুক্তিপ্রেমীদের জন্য নয়, বরং যেকোনো ধরনের ব্যবহারকারীর জন্যই এটি অপরিহার্য হয়ে উঠেছে। আপনি যদি ডেটা নিরাপত্তা, সহজ ফাইল শেয়ারিং, ও যেকোনো সময় অ্যাক্সেস সুবিধা চান — তাহলে আজই একটি ক্লাউড স্টোরেজ অ্যাকাউন্ট খুলুন।
আপনার গুরুত্বপূর্ণ ডেটা হোক নিরাপদ, সংগঠিত এবং সহজে ব্যবহারযোগ্য।


0 মন্তব্যসমূহ